ঢাকা ০৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের শপথে বাধা নেই: হাইকোর্ট পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ

প্রযোজকের নামে শাকিব খানের মামলা, তদন্তে পিবিআই

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০২৩,  1:58 PM

news image

প্রযোজক রহমতউল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। সোমবার (২৭ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালতে এ মামলা করেন তিনি। আদালত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা আমলে নিয়ে শাকিব খানের জবানবন্দি গ্রহণ করেন এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। এর আগে, গেল ২৩ মার্চ মামলা করতে আদালতে যান শাকিব খান। ওইদিন তিনি প্রযোজক রহমতউল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগ এনে একটি মামলা করেন। এছাড়া গত শনিবার (১৮ মার্চ) রহমতউল্লাহর বিরুদ্ধে মামলা করতে রাজধানীর গুলশান থানায় হাজির হয়েছিলেন শাকিব খান। তবে থানা মামলা নেয়নি। থানা থেকে আদালতে গিয়ে মামলা করার পরামর্শ দেয়া হয়। পরদিন রোববার (১৯ মার্চ) দুপুরে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে যান তিনি। এ সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে প্রায় পাঁচ ঘণ্টা আলোচনা করেন শাকিব খান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম