ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

গাড়িতে ৩৭ লাখ টাকা: গাইবান্ধার সেই প্রকৌশলী বরখাস্ত

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২৫,  12:36 PM

news image

গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  মঙ্গলবার (১৮ মার্চ) স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কর্মস্থল ত্যাগ করার অভিযোগ রয়েছে। এ ছাড়া গাড়িতে অবৈধ অর্থ বহন ও তা যৌথ বাহিনী কর্তৃক জব্দ করার বিষয়টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ (খ) ও (ঘ) অনুসারে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

২০১৮ এর বিধি ১২ (১) অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি খোরপোশ ভাতা পাবেন। এর আগে, বৃহস্পতিবার (১৩ মার্চ) দিনগত রাত ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোষ্টে তল্লাশিকালে ছাবিউল ইসলামকে বহনকারী একটি প্রাইভেটকারের মধ্য থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক, সিংড়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) সনজয় কুমার সরকার, নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমানসহ যৌথ বাহিনীর সদস্যরা।

তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে সামিউল ইসলাম দাবি করেন, তিনি জমি বিক্রির টাকা নিয়ে গাইবান্ধা থেকে রাজশাহীর নিজ বাসায় নিয়ে যাচ্ছিলেন। কিন্তু তিনি এ সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ দিতে ব্যর্থ হন। পরে পুলিশ বিষয়টি দুদককে জানায় এবং সন্ধ্যায় টাকা ও প্রাইভেটকারটি জব্দ দেখিয়ে শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় শর্ত সাপেক্ষে ছাবিউল ইসলামকে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়। এরপর জব্দ করা প্রায় ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। রোববার (১৬ মার্চ) বিকেলে নাটোরের সিংড়া আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এ আদেশ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম