ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

কারাগার থেকে মুক্তি পেলেন বুশরা

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৩,  3:23 PM

news image

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলার আসামি আমাতুল্লাহ বুশরা। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ২টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান বলে নিশ্চিত করেছেন জেলার ফারহানা আক্তার। তিনি বলেন, দুপুরের দিকে আদালতের কাগজপত্র কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই করে আমাতুল্লাহ বুশরাকে ২টার দিকে মুক্তি দেওয়া হয়। এ সময় বুশরা বাবা মঞ্জুরুল ইসলাম এসে তাকে নিয়ে যায়।

রোববার (৮ জানুয়ারি) সপ্তম অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার তার জামিন মঞ্জুর করেন। এর আগে, ফারদিনকে খুন করা হয়েছে দাবি করে বুশরাসহ অজ্ঞাতনামাদের নামে হত্যা মামলা দায়ের করেন ফারদিনের বাবা। এরপর গত ১০ নভেম্বর সকালে রাজধানীর রামপুরার নিজবাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, গত ৪ নভেম্বর রাজধানীর ডেমরা থেকে নিখোঁজ হন বুয়েট শিক্ষার্থী ফারদিন। ৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জ বনানী ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। ময়নাতদন্তের পর চিকিৎসকরা হত্যার কথা বললেও বিভিন্ন নাটকীয়তার পর পুলিশ ও র‌্যাব জানায়, ফারদিন স্বেচ্ছায় মৃত্যুবরণ বা আত্মহত্যা করেছেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম