ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

এসকে সিনহার যুক্তরাষ্ট্রের তিনটি ব্যাংক হিসাব-বাড়ি জব্দের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩,  2:42 PM

news image

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা ও তার ছোট ভাই অনন্ত কুমার সিনহার যুক্তরাষ্ট্রের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট এবং একটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামান এ আদেশ দেন। জব্দ হওয়া তিনটি ব্যাংক অ্যাকাউন্ট হলো- ম্যাসাচুসেটসের সিটিজেন ব্যাংক বস্টনের পারসোনাল চেকিং অ্যাকাউন্ট, ম্যাসাচুসেটসের বস্টনে সেফ ডিপোজিট বক্স ও ভ্যালে ন্যাশনাল ব্যাংকে অনন্ত কুমার সিনহার অ্যাকাউন্ট। এছাড়া, সম্পত্তি হিসেবে নিউ জার্সির প্যাটারসনের জ্যাসপার স্ট্রিট্রের ১৭৯ নম্বরের বাড়ি। গত ২০ ফেব্রুয়ারি ব্যাংক অ্যাকাউন্ট ও বাড়ি জব্দ চেয়ে  মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান এ আবেদন করেন।  মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি জানান।গত বছর ৩১ মার্চ দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ কমিশনের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, এস কে সিনহা প্রধান বিচারপতি থাকাকালে বিভিন্নভাবে অর্জিত অর্থ হুন্ডিসহ বিভিন্ন অবৈধ পন্থায় আমেরিকায় পাচার করে তার ছোট ভাই নরেন্দ্র কুমার সিনহার হিসাবে ট্রান্সফার করেন। তা দিয়ে আমেরিকার নিউজার্সি এলাকায় ২ লাখ ৮০ হাজার ডলার নগদ প্রদান করে বাড়ি ক্রয় করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম