ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু ভুয়া বিল দেখিয়ে অর্থ আত্মসাৎ, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় এনসিপিনেতা নিহত জুলাইযোদ্ধা হতে করা আবেদনের ২০০ ভুয়া পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার ইরানের ৮০ লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের দেশের মসজিদের সংখ্যা প্রকাশ, কোন বিভাগে কত ‘ভুয়া ডিবি’ পরিচয়ে চাঁদাবাজি-ছিনতাইকারী সুমন গ্রেফতার ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের: আঙ্কটাড

এবার প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০২৩,  10:55 AM

news image

এবার প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গতকাল বুধবার (২৯ মার্চ) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানায় মামলাটি করা হয়। মামলায় সাংবাদিক শামসুজ্জামান শামস ও ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে রমনা থানা থেকে মামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে, এ বিষয়ে কেউ নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি। থানা সূত্রে জানা গেছে, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ৩১ ও ৩৫ ধারায় মামলাটি করা হয়। রাত ১১টা ১০ মিনিটে মামলাটি করা হয়েছে। মামলাটি করেছেন, আইনজীবী আব্দুল মালেক ওরফে মশিউর মালেক (৬১)। মালেক মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ এনেছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। এছাড়া আসামিরা আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ছড়িয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে মামলায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম